ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জাতীয় যুবশক্তির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৮:২১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 18

পতিত স্বৈরাচারের প্রত্যক্ষ মদদে সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখা বৃহস্পতিবার শহরে একটি সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসাইন। উপস্থিত ছিলেন সদস্য সচিব ফারহীন আহমেদ, মুখ্য সংগঠক সোহানুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। আরও বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী ড. জাবের, যুবশক্তি যশোর জেলার যুগ্ম আহ্বায়ক রেজওয়ান রুহিত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাঈদ সান ও সৈয়দ রাফিদ, যুগ্ম সদস্য সচিব ইবনে সাহাদ, সিনিয়র সংগঠক প্রিয়, যুগ্ম সদস্য সচিব অর্ণব ও তাইওয়ান, এবং সংগঠক সাইমা সিদ্দিকা, রিয়াজ, হাসানসহ আরও অনেক নেতাকর্মী।

বক্তারা সাম্প্রতিক সহিংস ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে। তারা রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

যশোরে জাতীয় যুবশক্তির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ০৮:২১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫