ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর রেল কলোনির নারীদের আত্মনির্ভরতার আলো ছড়াচ্ছে ‘প্রজেক্ট স্বচ্ছ’

রাকিবুল হাসান মুন্না │ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • প্রকাশঃ ১০:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 102

ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়া অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী। তাঁদের হাতে গড়া “Project Swaccho – প্রজেক্ট স্বচ্ছ” এখন আলোচনায় রয়েছে।

রংপুর শহরের লালবাগ সংলগ্ন রেল কলোনিতে ১০ জন নারীকে নিয়ে শুরু হয় এই উদ্যোগ। দুই মাসব্যাপী প্রকল্পটির মূল লক্ষ্য ছিল নারীদের সাবান তৈরির প্রশিক্ষণ দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা প্রাকৃতিক উপাদানে তৈরি হাতে বানানো সাবান বাজারজাত করছেন।

প্রকল্পের অন্যতম উদ্যোক্তা রুপা চক্রবর্তী বলেন, “আমাদের লক্ষ্য অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল ও স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তোলা। প্রথম ধাপে ১০ জন নারীকে নিয়ে কাজ শুরু করলেও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

এই প্রকল্প থেকে উপকৃত নারী মোর্শেদা আক্তার জানান, এখান থেকে আমরা শিখেছি কীভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সাবান তৈরি করা যায়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার গুরুত্বও বুঝতে পেরেছি।

অন্য এক অংশগ্রহণকারী নার্গিস বেগম বলেন, খাবারের আগে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ছিল না। এখন বুঝেছি শরীরে জীবাণু কীভাবে ছড়ায়। আমরা এখন নিজেদের তৈরি সাবান ব্যবহার করছি, যা বাজারের সাবানের চেয়ে অনেক ভালো।

নিম, অ্যালোভেরা, হলুদসহ নানা ভেষজ উপাদানে তৈরি ‘প্রজেক্ট স্বচ্ছ’-এর সাবান ইতিমধ্যেই অনলাইন ও স্থানীয় বাজারে সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ রেল কলোনির নারীদের জীবনে আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রংপুর রেল কলোনির নারীদের আত্মনির্ভরতার আলো ছড়াচ্ছে ‘প্রজেক্ট স্বচ্ছ’

প্রকাশঃ ১০:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫