ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে স্টেডিয়ামজুড়ে খাবার-ড্রিংকের অস্বাভাবিক দাম নিয়ে আলোচনা

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০১:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 9

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আসন্ন ফিফা বিশ্বকাপ ম্যাচকে ঘিরে স্টেডিয়ামের ভেতরে খাবার, পানীয় ও স্মারক পণ্যের দামের তালিকা প্রকাশের পর শুরু হয়েছে আলোচনার ঝড়। ভক্তদের জন্য নির্ধারিত এসব পণ্যের দাম অনেক ক্ষেত্রে সাধারণ ধারণার তুলনায় কয়েকগুণ বেশি বলে জানা গেছে।

আগামী শুক্রবার সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দল ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

স্টেডিয়ামের ভেতরে দর্শকদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা থাকলেও দাম শুনে অনেকেই অবাক হচ্ছেন। জানা গেছে, কিছু লোডেড বারবিকিউ ব্রিসকেট নাচোসের দাম রাখা হয়েছে ২৩ ডলার, আর চপড ব্রিসকেট বুরিটোর দাম ২০ ডলার। চাইলে বারবিকিউ সালাদ পাওয়া যাবে প্রায় ১৬ ডলারে।

এছাড়া “টুইঙ্কি চিজবার্গার” নামে একটি বিশেষ আইটেমের দাম নির্ধারণ করা হয়েছে ২২ ডলার। সাধারণ হটডগ কিংবা কুকির দাম ১০ ডলার করে রাখা হয়েছে।

পানীয়ের ক্ষেত্রেও রয়েছে উচ্চ মূল্য। ২০ আউন্স পানির দাম প্রায় ৫ ডলার এবং সফট ড্রিংকের দাম প্রায় ৮ ডলার। ককটেল ও বিয়ারসহ অ্যালকোহলযুক্ত পানীয়ের দাম ২০ থেকে ২৬ ডলারের মধ্যে রাখা হয়েছে।

শুধু খাবার নয়, বিশ্বকাপ ঘিরে স্টেডিয়ামের ভেতরে বিক্রি হওয়া স্মারক পণ্যের দামও তুলনামূলকভাবে বেশি। একটি কালো ফিফা বিশ্বকাপ টি-শার্টের দাম প্রায় ৬০ ডলার, আর একটি ড্রিংক কুজির দাম ১৩ ডলার।

ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, জ্যাকেট ও সুইটশার্ট। পাশাপাশি গোল্ড চেইন, স্টাফড টয়, ট্রেডিং পিন এবং প্রায় ৩ হাজার পিসের একটি বিশ্বকাপ লেগো সেটও বিক্রির তালিকায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় দলের লাল-সাদা-নীল রঙের ক্যাপও পাওয়া যাচ্ছে স্টেডিয়ামে। আর প্রায় ১৩০ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র জাতীয় দলের রিপ্লিকা জার্সিও কিনতে পারবেন দর্শকরা।

বিশ্বকাপ আয়োজনটি শুরু হয়েছে ১১ জুন মেক্সিকো সিটিতে। টুর্নামেন্টটি ছয় সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। ১৯৯৪ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন

বিশ্বকাপে স্টেডিয়ামজুড়ে খাবার-ড্রিংকের অস্বাভাবিক দাম নিয়ে আলোচনা

প্রকাশঃ ০১:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬