ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনীয় সেনা হত্যায় তরুণীদের ব্যবহার করছে রাশিয়া, দাবি পুলিশপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 2

ইউক্রেনীয় সেনাসদস্যদের হত্যার জন্য রাশিয়া দেশটির কিশোরী ও তরুণীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পুলিশপ্রধান ইভান ভিহিভস্কি। এক সেনাসদস্যকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরী গ্রেপ্তার হওয়ার পর তিনি এ দাবি করেন।

সম্প্রতি প্রকাশিত ইউক্রেনীয় সংবাদমাধ্যম সেন্সর ডট নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিহিভস্কি বলেন, চলতি বছরে টেলিগ্রাম ব্যবহার করে ভাড়াটে খুনির মাধ্যমে এ ধরনের ছয়টি হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে একটি হামলা আগেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশপ্রধানের দাবি, রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থাগুলো পরিকল্পনা প্রণয়ন করলেও তা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে ইউক্রেনের নাগরিকদের। তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে তরুণীদের খুঁজে বের করে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখানো হয় এবং দূর থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, এসব তরুণীকে ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেনাদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রয়োজনীয় বাসাভাড়ার অর্থও দেওয়া হয়। পরে সেনাদের পানীয়ের সঙ্গে মেথাডোন মিশিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মেথাডোন একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যার অতিরিক্ত মাত্রা প্রাণঘাতী হতে পারে।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নাশকতা, অগ্নিসংযোগ বা সন্ত্রাসবাদসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির অঞ্চল থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়। এক সেনাসদস্যকে বিষপ্রয়োগের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরী টেলিগ্রামের মাধ্যমে এক রুশ গোয়েন্দা এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তদন্তে জানা গেছে, সে একটি পার্সেল গ্রহণ করেছিল, যার মধ্যে স্ফটিক সদৃশ একটি পদার্থ ছিল। তদন্তকারীদের ধারণা, সেটি মেথাডোন ছিল।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনী।a

শেয়ার করুন

ইউক্রেনীয় সেনা হত্যায় তরুণীদের ব্যবহার করছে রাশিয়া, দাবি পুলিশপ্রধানের

প্রকাশঃ ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬