ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের বার্তা, ‘মাথা নত করবে না জাতি’
- প্রকাশঃ ১২:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 10
ইসরাইলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ইরানি জাতির প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল আলি আকবর আহমাদিয়ান। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘তেল আবিবের আকাশে আপনারা যে গর্জন শুনছেন, তা ইরানি জাতির কণ্ঠস্বর।’
আহমাদিয়ান দাবি করেন, ইরানি জনগণ কখনো কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। দেশের কর্মকর্তারা ঘোষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অটল থাকবেন বলেও তিনি জানান।
শত্রুপক্ষকে সতর্ক করে আহমাদিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকি অব্যাহত থাকলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক বাগযুদ্ধ চলমান থাকার মধ্যে আহমাদিয়ানের এ বক্তব্য এল।

























