ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তা উদ্বেগের মধ্যেও অ্যানথ্রপিকের শক্তিশালী এআই মডেলের সীমিত ব্যবহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৫:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 2

সাইবার নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের কারণে সাময়িকভাবে স্থগিত থাকা অ্যানথ্রপিকের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল মিথোস ৫ (Mythos 5) সীমিত পরিসরে পুনরায় ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর নির্দিষ্ট কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান ও সংস্থার জন্য মডেলটি চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অ্যানথ্রপিককে পাঠানো এক চিঠিতে জানান, কোম্পানিটি সরকারের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এর ফলে নির্দিষ্ট কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান ও সংস্থার জন্য মডেলটি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

চিঠিতে বলা হয়, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় নির্বাচিত অংশীদারদের জন্য ক্লড মিথোস ৫ (Claude Mythos 5) মডেলটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অপেক্ষাকৃত কম সক্ষমতার ফেবল ৫ (Fable 5) মডেলটি পুনরায় উন্মুক্ত করার অনুমতি এখনো দেওয়া হয়নি।

অ্যানথ্রপিক এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সরকার তাদের সবচেয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তাবিষয়ক এআই মডেল মিথোস ৫-কে সীমিত সংখ্যক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য পুনরায় চালুর অনুমতি দিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর জন্য দ্রুত মডেলটির প্রবেশাধিকার পুনর্বহালের কাজ চলছে। পাশাপাশি সরকারের সঙ্গে ভবিষ্যতে মিথোস ৫-এর ব্যবহার আরও সম্প্রসারণ এবং ফেবল ৫-কে সাধারণ ব্যবহারকারীদের জন্য পুনরায় চালুর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ফেবল ৫ পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে অ্যানথ্রপিক ও মার্কিন সরকারের মধ্যে আলোচনা সপ্তাহান্তজুড়েই চলতে পারে।

এর আগে চলতি মাসে জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র সরকার অ্যানথ্রপিককে বিদেশি নাগরিকদের জন্য মিথোস ও ফেবল, উভয় মডেলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। ওই নির্দেশনার আওতায় কোম্পানির বিদেশি কর্মীরাও এসব মডেল ব্যবহার করতে পারেননি।

এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আলোচনাকে অনেক বিশেষজ্ঞ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সুসংহত নিয়ন্ত্রক কাঠামোর অভাবের প্রতিফলন হিসেবে দেখছেন। একই সময়ে প্রযুক্তিটি দ্রুত এগিয়ে চলেছে এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে যুক্তরাষ্ট্রও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

সাম্প্রতিক সময় পর্যন্ত ট্রাম্প প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে শিথিল অবস্থান গ্রহণ করেছিল। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা ছিল, মিথোসের মতো অত্যন্ত সক্ষম এআই মডেল সাইবার হামলাকারীদের সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত ও কাজে লাগাতে সহায়তা করতে পারে। এর পরিপ্রেক্ষিতেই সরকারের কড়াকড়ি আরোপ করা হয়।

এদিকে অ্যানথ্রপিক ও যুক্তরাষ্ট্র সরকারের সম্পর্ক সম্প্রতি আরও একটি ইস্যুতে টানাপোড়েনের মুখে পড়ে। চলতি বছরের শুরুতে সামরিক খাতে কোম্পানির প্রযুক্তি ব্যবহারের নীতিগত বিরোধের জেরে মার্কিন প্রশাসন অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খল ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করে, যার ফলে প্রতিষ্ঠানটি সরকারি কিছু কার্যক্রম থেকে কার্যত কালো তালিকাভুক্ত হয়।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় অ্যানথ্রপিক। মামলার প্রাথমিক ধাপে কোম্পানিটি অন্তত একটি গুরুত্বপূর্ণ আইনি সাফল্য অর্জন করেছে।

শেয়ার করুন

সাইবার নিরাপত্তা উদ্বেগের মধ্যেও অ্যানথ্রপিকের শক্তিশালী এআই মডেলের সীমিত ব্যবহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

প্রকাশঃ ০৫:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬