ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, আইসিসিকে চিঠি পাঠাবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 33

ভারতে নিরাপত্তাজনিত কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে। বোর্ড শিগগিরই আইসিসিকে চিঠি পাঠিয়ে এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করবে।

শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভার পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, আমাদের বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে। আইপিএলের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইসিসিকে লিখব।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারছে না। সেখানে পুরো দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারবে না। বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর জন্য আইসিসিকে আবেদন করা হয়। এছাড়া তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আইপিএল সম্প্রচার বন্ধ করার অনুরোধও করেছেন।

আইপিএলে ভারতের কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে। গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে অন্তর্ভুক্ত করা হলেও ধর্মীয় ও রাজনৈতিক কারণে ভারতের অভ্যন্তরীণ চাপের কারণে তাকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কলকাতা ও মুম্বাইয়ে ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, আইসিসিকে চিঠি পাঠাবে বিসিবি

প্রকাশঃ ০২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬