ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজ ইস্যুতে ভারতের ক্রীড়ানীতি নিয়ে বাফুফে সভাপতির কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 37

কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক চাপের কারণে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রীড়া মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

আজ রবিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মুস্তাফিজুর রহমানকে নির্বাচন করলেও কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

জাতীয়তার কারণে মুস্তাফিজকে লক্ষ্যবস্তু করা হয়েছে উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, মুস্তাফিজ একজন বিশ্বমানের খেলোয়াড়, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে স্থান করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো গেমে মোটেও কাম্য নয়।

তিনি আরও বলেন, আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার অসীম শক্তি আছে মানুষকে বিভাজন ভুলে একত্রিত করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে না ব্যবহার করে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত।

মুস্তাফিজের প্রতি সমর্থন জানাতে তিনি যোগ করেন, শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মুস্তাফিজ ইস্যুতে ভারতের ক্রীড়ানীতি নিয়ে বাফুফে সভাপতির কড়া বার্তা

প্রকাশঃ ০৪:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬