ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে, জানতেন না বিসিসিআইয়ের কর্মকর্তারাও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 85

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়া হলেও এ সিদ্ধান্ত সম্পর্কে বিসিসিআইয়ের সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা আগে থেকে কিছুই জানতেন না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনা কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে পরামর্শ ছাড়াই শীর্ষ পর্যায় থেকে একতরফাভাবে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএল সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমরা মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি গণমাধ্যম থেকেই জেনেছি। এ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনকি আমাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বোর্ড পর্যায়ে কোনো সভা ডাকা হয়েছিল কি না, কিংবা বিষয়টি আইপিএলের গভর্নিং কাউন্সিলকে জানানো হয়েছিল কি না-এমন প্রশ্নে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা চাইলে খেলোয়াড় পরিবর্তনের অনুমতিও বিসিসিআই দেবে।

এদিকে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বিসিবি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে, জানতেন না বিসিসিআইয়ের কর্মকর্তারাও

প্রকাশঃ ০২:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬