ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে বিসিবিকে বাস্তববাদী সিদ্ধান্তের পরামর্শ তামিমের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:১৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 73

নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে বাস্তববাদী ও দীর্ঘমেয়াদি চিন্তাধারার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ রাজধানীর সিটি ক্লাব মাঠে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কোথায় এবং ভবিষ্যতে আমাদের কীভাবে এগোতে হবে—এসব বিষয় মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কেবল জনসাধারণের আবেগ দিয়ে বড় কোনো সংস্থা পরিচালনা করা সম্ভব নয়।

আগামী মাসে শুরু হতে যাওয়া দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ সেখানে না যাওয়ার সিদ্ধান্ত জানায়। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে সরাসরি অবস্থান নেননি তামিম। তবে তিনি জানান, বোর্ডে থাকলে সিদ্ধান্ত নিতেন ভবিষ্যতের কথা বিবেচনা করেই। তিনি বলেন, এই মুহূর্তে অনেক কিছু ঘটছে, তাই মন্তব্য করাও কঠিন। তবে সবাই মিলে আলোচনা করলে অনেক জটিল বিষয় সমাধান করা সম্ভব। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে পারে—এই দৃষ্টিভঙ্গি থেকেই সিদ্ধান্ত নিতে হবে।

সরকারের কঠোর অবস্থানের কারণেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে-এমন আলোচনার প্রেক্ষিতে তামিম বলেন, বিসিবিকে একটি স্বাধীন সংস্থা হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট রাখতে হবে। তাঁর ভাষায়, “আমরা বিসিবিকে স্বাধীন সংস্থা বলি। সরকার অবশ্যই বড় অংশীদার। আলোচনা হবে, তবে বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য সঠিক, তাহলে সেটার দায় ও দায়িত্ব তাদেরই নিতে হবে।”

দর্শক ও সমর্থকদের আবেগের বাইরে এসে বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তামিম বলেন, দর্শকের আবেগ অনেক সময় ভিন্ন হতে পারে। কিন্তু আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলবে, সেটা বিবেচনায় না নিলে বড় সংস্থা চালানো যায় না।

উল্লেখ্য, ভারতের উগ্রপন্থী সংগঠনের হুমকির মুখে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওই ঘটনার পর একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে-এমন প্রশ্ন তুলে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এ বিষয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে আইসিসিকে। মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়ে তামিম বলেন, মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এতে কোনো সন্দেহ নেই।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে বিসিবিকে বাস্তববাদী সিদ্ধান্তের পরামর্শ তামিমের

প্রকাশঃ ০১:১৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬