ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 81

ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। তবে তিনি এখনও বিসিবির পরিচালক পদে আছেন।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগের দাবি জানায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ঘোষণা করেন, নাজমুল নিজে পদত্যাগ না করলে তারা সব ধরনের ক্রিকেট বর্জন করবেন। তিনি বলেন, মাঠে যাবো একটাই শর্তে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যক্তি বিসিবি থেকে না সরানো হয়। অন্যথায় খেলোয়াড়রা দায় নেবেন না।

বিসিবি সূত্র জানায়, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক পদ থেকে কাউকে সরানো সম্ভব নয় যদি না মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, অর্থনৈতিক দেউলিয়া, পরপর তিনটি সভায় অনুপস্থিতি বা নিজ থেকে পদত্যাগের শর্ত পূরণ হয়। নাজমুলের ক্ষেত্রে প্রথম পাঁচটি শর্ত প্রযোজ্য নয়। তাই শুধুমাত্র তিনি নিজে পদত্যাগ করলে বিষয়টি সমাধান করা যাবে।

প্রসঙ্গত, নাজমুল ইসলাম বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ওরা যদি কিছুই করতে না পারে, তাহলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, সেটা কি ফেরত চাইব? এছাড়া তিনি আরও বলেন, আমরা তাদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিছুই করতে পারছে না। আমরা প্রত্যেকবার বলতে পারি, খেলতে পারনি, আমাদের খরচ ফেরত দিতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

প্রকাশঃ ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬