ঢাকা ১২:২০ , Tue, ০৪ Aug ২০২৬

বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন, চেয়ারম্যান লিয়াকত আলী, সেক্রেটারি বাবুল

সাজেল আহমেদ
  • প্রকাশঃ ০৪ অগাস্ট ২০২৬, ০০:১১
  • / 5
কার্ডিফ জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের একাংশ ছবি: প্রজন্ম কথা

কার্ডিফ, ওয়েলস (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) গঠিত এই কমিটিতে আলহাজ লিয়াকত আলী চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ বাবুল জেনারেল সেক্রেটারি এবং সৈয়দ আসরাফ আলী ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আলহাজ সিরাজ আলীর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলর সালেহ আহমদ, আহাদ আলী, আলহাজ আসাদ মিয়া ও কারী নুরুল ইসলামের যৌথ পরিচালনায় বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

গত ২৯ জুলাই দুপুর ১২টায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। নতুন কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়েজ মিয়া। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর আলম এবং সহকারী ট্রেজারার হয়েছেন খলিলুর রহমান।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আনহার মিয়া, সুমন আলী, ইকবাল আহমেদ, মুজিবুর রহমান মুজিব, মানিক মিয়া, পারভেজ খান, আব্দুল মুমিন মারুফ, ইকবাল হোসাইন এবং মুহাম্মদ সুমন। এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা প্রতিবেদন নিয়ে আলোচনা করেন এবং মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সভার শুরুতে জালালিয়া মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, অসুস্থদের সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির।

নতুন কমিটির চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য সদস্য মসজিদের পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সফলভাবে নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান আলহাজ লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়েছেন।

❤️
👏
🙂
😞

বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন, চেয়ারম্যান লিয়াকত আলী, সেক্রেটারি বাবুল

প্রকাশঃ ০৪ অগাস্ট ২০২৬, ০০:১১