ঢাকা ১০:৫৪ , Mon, ১৯ Oct ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে কোরআনের হাফেজ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ভাই

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪
  • / 11
অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে একসঙ্গে হাফেজ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন সহোদর ভাই মুসআব, সাদ ও মুআজ মোহাম্মদ আজাদ। ছবি: সংগৃহীত

সিডনি, ১৯ অক্টোবর, (প্রজন্ম কথা): অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে একসঙ্গে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন সহোদর ভাই। তাঁরা হলেন মুসআব মোহাম্মদ আজাদ, সাদ মোহাম্মদ আজাদ ও মুআজ মোহাম্মদ আজাদ। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই তিন ভাইয়ের অর্জনে পরিবার ও প্রবাসী বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।

তিন ভাই সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত দারুল নাসিহাহ অস্ট্রেলিয়ায় পবিত্র কোরআন হিফজের শিক্ষা সম্পন্ন করেন। প্রবাসে বেড়ে ওঠার মধ্যেও তাঁদের এই অর্জন পরিবার ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

গত ১৭ অক্টোবর, শনিবার, মাগরিবের নামাজের পর ব্যাংকসটাউনে হিফজ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দারুল নাসিহাহ অস্ট্রেলিয়া আয়োজিত এ অনুষ্ঠানে তিন ভাইয়ের পাশাপাশি নবীন হাফেজ ইব্রাহিম খানকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা সন্তানদের কোরআন শিক্ষায় এগিয়ে নিতে পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তিন সহোদরের এই অর্জন তার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তাঁদের সাফল্য প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেও অনুপ্রেরণা জোগাতে পারে।

❤️
👏
🙂
😞

অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে কোরআনের হাফেজ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ভাই

প্রকাশঃ ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪