ঢাকা ১০:০৬ , Fri, ০৯ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেল নরসিংদীর রাকিব রহমানের ‘স্পাইস হেভেন’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯ অক্টোবর ২০২৬, ২১:৫৮
  • / 2
যুক্তরাজ্যের ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার পেয়েছে নরসিংদীর রাকিব রহমানের মালিকানাধীন ‘স্পাইস হেভেন’। ছবি: সংগৃহীত

লন্ডন, ১০ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার জিতেছে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রাকিব রহমানের মালিকানাধীন ‘স্পাইস হেভেন’। দীর্ঘ ২৫ বছর ধরে খাবারের মান বজায় রাখা, গ্রাহকদের আস্থা অর্জন এবং মেনুতে ধারাবাহিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের হুইচার্চে অবস্থিত রেস্তোরাঁটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

রাকিব রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা। তিনি মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ছেলে। যুক্তরাজ্যে ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় তার এ অর্জন নিজ এলাকাতেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

গত ৪ অক্টোবর লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা তাদের পছন্দের রেস্তোরাঁ, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও রাঁধুনিদের পক্ষে ভোট দেন। পরে বিচারকদের বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচন করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে।

দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ধরে রাখাকে নিজের প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন রাকিব রহমান। তার মতে, পুরোনো গ্রাহকদের নিয়মিত ফিরে আসা এবং তাদের পরিবারের নতুন প্রজন্মের মধ্যেও ‘স্পাইস হেভেন’-এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়া এ স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রাকিব রহমান বলেন, “বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বর্ষসেরার পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই।”

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওয়েমাউথের সংসদ সদস্য লয়েড হ্যাটন, টনটনের সংসদ সদস্য গিডিয়ন আমোস, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির সংসদ সদস্য রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের সংসদ সদস্য ডন বাটলার।

কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাদের পরিশ্রম ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে আয়োজকেরা আনন্দিত। এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাজ্যের খাদ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ কারি শিল্প। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ শিল্পে বছরে চার বিলিয়ন পাউন্ডের বেশি লেনদেন হয়। দেশটিতে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং অনেকগুলো পরিবারকেন্দ্রিকভাবে পরিচালিত হয়।

রাকিব রহমানের এ অর্জন প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ধরে রেখে যুক্তরাজ্যের প্রতিযোগিতামূলক রেস্তোরাঁ ব্যবসায় স্বীকৃতি অর্জন করেছে তার প্রতিষ্ঠান ‘স্পাইস হেভেন’।

❤️
👏
🙂
😞

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেল নরসিংদীর রাকিব রহমানের ‘স্পাইস হেভেন’

প্রকাশঃ ০৯ অক্টোবর ২০২৬, ২১:৫৮