ঢাকা ০৯:৪২ , Tue, ০৬ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের ভ্রমণে নতুন নির্দেশনা, ব্যবহার করতে হবে মার্কিন পাসপোর্ট

মুশফিকুর রহমান
  • প্রকাশঃ ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৫
  • / 6
দ্বৈত নাগরিকত্বধারী মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশটি থেকে প্রস্থানের সময় বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ৬ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারীদের জন্য ভ্রমণসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটি থেকে প্রস্থানের সময় অবশ্যই বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে। এই নিয়ম শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য।

সোমবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিন নাগরিকরা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন সিস্টেমের (ইএসটিএ) জন্য আবেদন করার সময় তাদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দ্বৈত নাগরিকত্বধারীদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করে করা ইএসটিএ আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করতে পারে।

বিদেশে বসবাসকারী কোনো মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করলে তাঁকে অবশ্যই বৈধ মার্কিন পাসপোর্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারও মার্কিন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা শিগগিরই শেষ হওয়ার কথা থাকলে ভ্রমণের আগে তা নবায়ন করে নেওয়া উচিত।

এদিকে, সাধারণ আন্তর্জাতিক ভ্রমণনীতিতে অনেক দেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের প্রবেশের সময় পাসপোর্টের মেয়াদ আরও নির্দিষ্ট সময়, অনেক ক্ষেত্রে ছয় মাস, থাকা প্রয়োজন হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের জন্য বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহারের নিয়মটি আলাদাভাবে প্রযোজ্য।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের ভ্রমণে নতুন নির্দেশনা, ব্যবহার করতে হবে মার্কিন পাসপোর্ট

প্রকাশঃ ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৫