ঢাকা ১০:০৭ , Sun, ১১ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে মানসিক স্বাস্থ্যসেবা খুঁজতে নতুন ওয়েবসাইট চালু করলেন মেয়র মামদানি

মুশফিকুর রহমান মিরাজ
  • প্রকাশঃ ১১ অক্টোবর ২০২৬, ২২:০৪
  • / 3
নিউইয়র্কে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি চিকিৎসাসেবা খুঁজে পেতে ৬০০টির বেশি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য নিয়ে নতুন ওয়েবসাইট চালু করেছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ১২ অক্টোবর (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি চিকিৎসাসেবা সহজে খুঁজে পেতে নতুন ওয়েবসাইট চালু করেছে মেয়র জোহরান কোয়ামে মামদানির প্রশাসন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে সামনে রেখে শহরের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে ‘এনওয়াইসি মেন্টাল হেলথ কানেক্ট’ নামের এই সেবাটি চালু করা হয়। এতে ৬০০টির বেশি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের মানসিক স্বাস্থ্য দপ্তরের অর্থায়নে চালু হওয়া ওয়েবসাইটটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা খুঁজতে পারবেন। সংক্ষিপ্ত একটি প্রশ্নমালার উত্তর দিয়ে সেবার ধরন, সাক্ষাতের সময়, কোন বয়সীদের চিকিৎসা দেওয়া হয়, কোন ভাষায় সেবা পাওয়া যায় এবং কোন ধরনের স্বাস্থ্যবিমা গ্রহণ করা হয়, সেসব তথ্য যাচাই করা যাবে।

মেয়র মামদানি বলেন, সহজলভ্য ও সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যবস্থা সহজ হওয়া উচিত। কিন্তু সেবাদানকারী খুঁজে পেতে জটিলতার কারণে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। নতুন ওয়েবসাইটের মাধ্যমে স্থানীয়ভাবে কিংবা অনলাইনে দ্রুত সেবা খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শহরের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের উপমেয়র হেলেন আর্তেগা বলেন, কয়েকটি ধাপ অনুসরণ করেই মানুষ নিজের এলাকায়, বাড়িতে কিংবা অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা খুঁজে নিতে পারবেন।

নিউইয়র্ক শহরের স্বাস্থ্য কমিশনার অ্যালিস্টার এফ. মার্টিনের ভাষ্য, কোথায় যোগাযোগ করতে হবে তা না জানার কারণে অনেক মানুষ মানসিক স্বাস্থ্যসেবা নেন না। নতুন উদ্যোগের লক্ষ্য হলো, নগরবাসীর প্রয়োজন অনুযায়ী সেবা খুঁজে পাওয়া ও তা গ্রহণের প্রক্রিয়া সহজ করা।

অঙ্গরাজ্যের মানসিক স্বাস্থ্য দপ্তরের কমিশনার অ্যান সুলিভান বলেন, নিউইয়র্কে মানসিক ও আচরণগত স্বাস্থ্যসেবার বিস্তৃত ব্যবস্থা রয়েছে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকেরা নিজেদের জন্য উপযুক্ত সেবা শনাক্ত করতে পারবেন।

জরিপে উঠে এসেছে সেবা পাওয়ার বাধা

২০২৪ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া নিউইয়র্ক শহরের ২৪ শতাংশ কিশোর-কিশোরী জানিয়েছে, তাদের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন ছিল বা তারা এমন সেবা নিতে চেয়েছিল, কিন্তু কোথায় পাওয়া যাবে তা জানত না।

প্রতিবেদন অনুযায়ী, মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে স্বাভাবিক কাজকর্মে অসুবিধার কথা জানানো প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তাঁদের ৪০ শতাংশের বেশি জানিয়েছেন, কার সঙ্গে যোগাযোগ করতে হবে বা কোথায় যেতে হবে তা না জানা চিকিৎসা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

যেসব সেবা পাওয়া যাবে

ওয়েবসাইটটিতে অঙ্গরাজ্যের অনুমোদিত কর্মসূচি এবং শহর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্ক, শিশু-কিশোর ও পরিবারের জন্য বহির্বিভাগীয় চিকিৎসা, পুনর্বাসন, সহায়তামূলক কর্মসূচি, কর্মসংস্থান ও শিক্ষাসংক্রান্ত সহায়তা, চিকিৎসাসেবার সমন্বয়, আবাসন, খাদ্যনিরাপত্তা, আইনি সহায়তা এবং সংকটকালীন সেবা। বুদ্ধিবৃত্তিক ও বিকাশগত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও সেবার তথ্য রয়েছে।

প্রশ্নমালার উত্তর দেওয়ার পর ব্যবহারকারীরা কী ধরনের সেবা পেতে পারেন, কত দ্রুত তা পাওয়া সম্ভব এবং সংশ্লিষ্ট সেবাদানকারীর সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন, সে সম্পর্কে জানতে পারবেন। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও নিজেদের গ্রাহকদের জন্য অতিরিক্ত সহায়তা খুঁজতে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবে।

ওয়েবসাইটটির উন্নয়ন ও চালুর জন্য অঙ্গরাজ্যের মানসিক স্বাস্থ্য দপ্তর এককালীন ৫০ লাখ ডলার দিয়েছে। ভবিষ্যতে ওয়েবসাইটটি পরিচালনা করবে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। সেবা গ্রহণের জন্য রেফারেল বা সুপারিশ গ্রহণ করছে এমন প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য নিয়মিত যুক্ত করা হবে।

মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জরুরি সংকটে থাকা ব্যক্তিরা যেকোনো সময় ৯৮৮ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবেন। নতুন ওয়েবসাইটটি ব্যবহার করতে ভিজিট করুন: https://mentalhealthconnect.nyc.gov/home

❤️
👏
🙂
😞

নিউইয়র্কে মানসিক স্বাস্থ্যসেবা খুঁজতে নতুন ওয়েবসাইট চালু করলেন মেয়র মামদানি

প্রকাশঃ ১১ অক্টোবর ২০২৬, ২২:০৪