কুমিল্লার ১১ আসনে জয় পেলেন যারা ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি ৩টি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের তালিকা নিম্নরূপ:
-
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি) – ১,৪১,৪৪০ ভোট
-
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া (বিএনপি) – ৭৭,৩৭ ভোট
-
কুমিল্লা-৩ (মুরাদনগর): কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (বিএনপি) – ১,৫৯,২৯১ ভোট
-
কুমিল্লা-৪ (দেবীদ্বার): হাসনাত আবদুল্লাহ (জামায়াত/১১–দলীয় জোট/এনসিপি) – ১,৬৬,৫৮৩ ভোট
-
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): মো. জসিম উদ্দিন (বিএনপি) – ১,৩৪,৪৮৫ ভোট
-
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ): মো. মনিরুল হক চৌধুরী (বিএনপি) – ২,০১,৭০৬ ভোট
-
কুমিল্লা-৭ (চান্দিনা): আতিকুল আলম শাওন (স্বতন্ত্র/বিএনপির বিদ্রোহী) – ৯১,৬৯০ ভোট
-
কুমিল্লা-৮ (বরুড়া): জাকারিয়া তাহের সুমন (বিএনপি) – ১,৬৯,১৭৮ ভোট
-
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): মো. আবুল কালাম (বিএনপি) – ১,৭০,০৮ ভোট
-
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): মোবাশ্বের আলম ভূইয়া (বিএনপি) – ১,৬৩,৬৬৭ ভোট
-
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (জামায়াত) – ১,৩৩,৩০৮ ভোট
বিজয়ীদের মধ্যে সবচেয়ে বড় চমক ছিল কুমিল্লা-৭ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের জয়। তিনি পাঁচ বারের সাবেক এমপি ড. রেদোয়ান আহমেদকে পরাজিত করে আসন দখল করেছেন।
ফলে কুমিল্লার নির্বাচনী ফলাফল থেকে দেখা যায়, বিএনপি এখানেও শক্ত অবস্থান বজায় রেখেছে, পাশাপাশি স্বতন্ত্র ও জোটভুক্ত প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সমৃদ্ধ হয়েছে।


















