বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ট্রাম্প, শিগগির তারেকের সঙ্গে সাক্ষাতের আশা
- প্রকাশঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২
- / 13
১ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও চিঠিতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।
চিঠির মাধ্যমে দুই দেশের সম্পর্কের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা নিয়েও ট্রাম্পের আগ্রহের বিষয়টি উঠে এসেছে।

















