ঢাকা ০১:২২ , Fri, ০৬ Nov ২০২৬
বিশ্বসমাচার
কানাডা

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, এককালীন বৃত্তি ১০ হাজার ডলার

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৬ নভেম্বর ২০২৬, ১৩:১৬
  • / 4
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলারের বৃত্তি দিচ্ছে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

প্রজন্ম কথা ডেস্ক: কানাডায় স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এ বৃত্তির আওতায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন। পাশাপাশি কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ এবং দেশটির শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভাষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতক প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তির যোগ্যতা ও শর্তাবলি যাচাই করে অনলাইনে আবেদন করতে হবে।

বৃত্তির বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

❤️
👏
🙂
😞

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, এককালীন বৃত্তি ১০ হাজার ডলার

প্রকাশঃ ০৬ নভেম্বর ২০২৬, ১৩:১৬