ঢাকা ০৯:১৭ , Thu, ১৯ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাজ্য

দুর্নীতি মামলায় মন্ত্রিত্ব হারানোর পর ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

নাফিজ ইকবাল লন্ডন
  • প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৪
  • / 17
যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক (বামে) ও ড. মুহাম্মদ ইউনূসের (ডানে)। ছবি: কোলাজ- প্রজন্ম কথা

লন্ডন, ১৯ নভেম্বর, (প্রজন্ম কথা) – বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় ড. ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন টিউলিপ।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ নিজেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। সেখানে তিনি জানান, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে একজন আইনজীবীর সঙ্গে তার আলোচনা হয়েছে। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, এ বিষয়ে মামলা করার যথেষ্ট আইনি ভিত্তি থাকতে পারে। তবে এখন পর্যন্ত মামলা দায়েরের কোনো তথ্য পাওয়া যায়নি।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রভাব খাটিয়ে পরিবারের জন্য পূর্বাচলে একটি সরকারি প্লট বরাদ্দের সুবিধা নিয়েছিলেন তিনি। শেখ হাসিনা তার খালা। এই অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়।

শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে তিনি অন্যদের রাজনৈতিক বিরোধের পরোক্ষ শিকারে পরিণত হয়েছেন।

বিজ্ঞাপন

২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারেও অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন টিউলিপ। সে সময় তার দাবি ছিল, শেখ হাসিনা ও ড. ইউনূসের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে।

সম্প্রতি পডকাস্টে টিউলিপ জানান, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। তার আইনজীবীরাও বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তবে সেসব চিঠির কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি।

ড. ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টার কথাও তুলে ধরেন টিউলিপ। তার ভাষ্য অনুযায়ী, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। সামনাসামনি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও ড. ইউনূস তাতে সম্মতি দেননি বলে অভিযোগ করেন টিউলিপ।

নিজের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টিউলিপ বলেন, তাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা ছিল না। আদালতের রায়ের বিষয়টিও তিনি প্রথম জানতে পারেন সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজের সতর্কবার্তা দেখে। পুরো অভিজ্ঞতাকে তিনি ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেন।

বিজ্ঞাপন

ড. ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চেয়ে দ্য গার্ডিয়ান টিউলিপের সঙ্গে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

দুর্নীতি মামলায় মন্ত্রিত্ব হারানোর পর ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৪