ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফেরার পর তারেক রহমানের তিন দিনের কর্মসূচি প্রকাশ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 58

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দেশের মাটিতে পা রাখবেন বলে জানিয়েছে দলটি। দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার গণমাধ্যমকে সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) হয়ে নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।

সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক, কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন। ওই দিন তার আর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও জানান, পরদিন ২৬ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর তারেক রহমান গুলশানের বাসভবন থেকে প্রথমে শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

২৭ ডিসেম্বর (শনিবার) তারেক রহমানের আরও দুটি কর্মসূচি রয়েছে। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এ জন্য তিনি সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। একই দিনে তিনি ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

এদিনই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। এরপর সেখান থেকে রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেবেন।

সালাহউদ্দিন আহমদ জানান, আহতদের সঙ্গে সাক্ষাতের পর তারেক রহমানের আরও একটি কর্মসূচি রয়েছে, যার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

দেশে ফেরার পর তারেক রহমানের তিন দিনের কর্মসূচি প্রকাশ করল বিএনপি

প্রকাশঃ ১০:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫