ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, মুখপাত্রের দায়িত্বে সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 74

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

দলীয় সূত্র জানায়, গতকাল পর্যন্তও আসিফ মাহমুদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি–নিউমার্কেট–কলাবাগান–হাজারীবাগ) থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন।

চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।

এনসিপিতে তার যোগদান নতুন রাজনৈতিক দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, মুখপাত্রের দায়িত্বে সাবেক উপদেষ্টা

প্রকাশঃ ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫