ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারণা শুরুর পরই বোঝা যাবে নির্বাচনের প্রকৃত অবস্থা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 55

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হওয়ার পর। তার আগে নির্বাচনের বাস্তব অবস্থা নির্ণয় করা সম্ভব নয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন সবাই নিজ নিজ সাংগঠনিক বিষয় গুছাচ্ছে, মনোনয়নের কাজ করছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন প্রচার শুরু হওয়ার পর।”

ক্রিকেট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি স্পষ্টভাবে জড়িত। “আমি নিজে একসময় ক্রিকেট খেলেছি, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্যও ছিলাম। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটি দেশের সম্মানের প্রশ্ন। ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করাই ভালো,” বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণেই পরিস্থিতির উন্নতি হয়নি। “এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নত হয়নি। তবে আমি আশাবাদী, নির্বাচন চলাকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে,” যোগ করেন তিনি।

বড় রাজনৈতিক দলগুলোর ভোটের লড়াই নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বড় দল বলতে কোন দুটি দলকে বোঝানো হচ্ছে? আমরা যে বড় দলটিকে দীর্ঘদিন ধরে দেখেছি—আওয়ামী লীগ—সেটি এখন নিষিদ্ধ। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। এ দেশের বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা—এসব অর্জন বিএনপির হাত ধরেই এসেছে।”

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই বর্তমান সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর প্রতিফলন রয়েছে। “বিএনপি অতীতেও সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো করতে সক্ষম হয়েছে,” দাবি করেন তিনি।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অবশ্যই উত্তরাঞ্চলে আসবেন। তিনি বগুড়া ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় শহীদদের কবর জিয়ারত করবেন এবং শ্রদ্ধা জানাবেন।

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোটের দায়িত্ব জনগণের। “হ্যাঁ কিংবা না—যা সিদ্ধান্ত নেবে জনগণ, সেটাই চূড়ান্ত হবে,” বলেন তিনি।

তিস্তা চুক্তি ও অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। “পারস্পরিক সম্মান ও কূটনৈতিক আচরণ বজায় রেখে আমরা সব ন্যায্য দাবি আদায়ে কাজ করব,” বলেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

প্রচারণা শুরুর পরই বোঝা যাবে নির্বাচনের প্রকৃত অবস্থা: মির্জা ফখরুল

প্রকাশঃ ০৩:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬