ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১১ দলের ‘আসন সমঝোতা’ নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 52

১১ দলীয় নির্বাচনী জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এতে আরও উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে, ১১ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছিলেন, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।

রাশেদ প্রধান তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ১১ দলীয় সূত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা বুধবার বিকেল সাড়ে ৪টায় ঘোষণা করা হবে। তবে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় এ ঘোষণা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, আসন সমঝোতা সংক্রান্ত বিষয়টি নিয়ে জোটের ভেতরে শেষ মুহূর্তের আলোচনা বা সমন্বয়ের প্রয়োজন থেকেই সংবাদ সম্মেলন স্থগিত করা হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে আর কোনো ব্যাখ্যা দেননি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

১১ দলের ‘আসন সমঝোতা’ নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশঃ ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬