ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১১-দলীয় জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 43

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, নির্বাচিত হলে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে মাত্র এক মাসের মধ্যে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ অনুষ্ঠিত এনসিপির নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ। সভার আগে দেবীদ্বার সদরে ক্যারাভানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান তিনি।

আসিফ মাহমুদ বলেন, “কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যেসব প্রক্রিয়া প্রয়োজন ছিল, সব সম্পন্ন হয়েছে। এখন শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১-দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশা আল্লাহ।”

তিনি স্থানীয় বিএনপি এবং মুরাদনগরের বিএনপির প্রার্থীর সমালোচনা করে বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন দেবীদ্বারে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। ১১-দলীয় জোট ক্ষমতায় এলে আমরা তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, তাদেরকে কারও দয়ার ওপর নির্ভরশীল হতে দেওয়া উচিত নয়।”

তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধুমাত্র গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে, তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করা হবে। আমরা কার্ডের মাধ্যমে ভাতা দিয়ে তাদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব।”

পথসভায় উপস্থিত ছিলেন—কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১১-দলীয় জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে: আসিফ মাহমুদ

প্রকাশঃ ০৭:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬