ঢাকা ০৩:৪৪ , Sun, ০৫ Jul ২০২৬

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৪ জুলাই ২০২৬, ১৪:০৩
  • / 23

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক মাইলফলকে আপনাকে ও মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী ও প্রজ্ঞাবান নেতৃত্বে আগামী দশকগুলোতে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বজুড়ে মানুষকে মার্কিন স্বপ্ন, স্বাধীনতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য এবং বৈশ্বিক অবদান থেকে অনুপ্রাণিত করছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় একটি মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।

তিনি বলেন, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে দুই দেশের সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থন ও মানবিক সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, “আমি এবং আমার সরকার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের অংশীদারিত্বকে আরও সুসংহত ও গভীর করতে আপনার এবং আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।”

তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে মার্কিন জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশঃ ০৪ জুলাই ২০২৬, ১৪:০৩