ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত নারী তনিমা আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 92

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলির ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আলোচিত নারী সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করলেও আটক-পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে সোমবার রাত পৌনে ১১টার দিকে জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯–১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত।

আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে। ভুক্তভোগী ও এনসিপি নেতাদের দাবি, নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে এ গুলির ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ঘটনাটি নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামের একটি বাসার নিচতলায় ঘটেছে।

পুলিশ জানায়, ওই স্থান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোতালেব শিকদার ওই বাসায় সন্দেহভাজন তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে নিয়ে বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ও চাঁদাবাজির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর সোমবার রাতেই সন্দেহভাজন তনিমাকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত নারী তনিমা আটক

প্রকাশঃ ১২:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫