যশোরে জাতীয় ছাত্রশক্তির গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে গণসংযোগ অভিযান
যশোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 15
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা শাখা সম্প্রতি গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছে।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফাতুল অমিতসহ অন্যান্য শিক্ষার্থী নেতা ও কর্মীরা। তারা জনগণের সরাসরি মতামত সংগ্রহ ও গণমত নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান ঘুরে জনসাধারণের সঙ্গে সংলাপ ও মতবিনিময় করেন।
ছাত্রসংগঠনটির এই উদ্যোগ শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



























