ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভে টায়ারে আগুন দিতে গিয়ে দগ্ধ সাবেক ছাত্রদল নেতা রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 22

রাজশাহীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন লেগে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অস্থিরের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে শহিদুল ইসলাম একটি টায়ারে আগুন দিতে গেলে আচমকা তাঁর শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সহকর্মীরা এগিয়ে এসে তাঁর জামা খুলে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নাসির হোসেন অস্থির বলেন,

রাজশাহী–৩ আসনে মনোনয়ন পাওয়ার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। কিন্তু দল আমাকে মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। এ সময় দুর্ভাগ্যজনকভাবে শহিদুলের শরীরে আগুন লেগে যায়। দ্রুত চিকিৎসা দেওয়ায় তিনি এখন কিছুটা সুস্থ আছেন।

রাজশাহী–৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক শফিকুল হক মিলন। তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয়ভাবে বিরোধ দেখা দিয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিক্ষোভে টায়ারে আগুন দিতে গিয়ে দগ্ধ সাবেক ছাত্রদল নেতা রাজশাহীতে

প্রকাশঃ ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫