ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে চড়থাপ্পড়, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 23

রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে চড় মারেন এক বিএনপি নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি কানে শুনতে না পাওয়ার কথা জানান এবং অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। প্রার্থিতা বাতিলের পর হাইকোর্টে আইনি লড়াইয়ের মাধ্যমে ছয় দিন পর প্রতীক বরাদ্দ পান তিনি।

ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, কথা বলার এক পর্যায়ে এক ব্যক্তি হাবিবা বেগমকে সজোরে চড় মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আবার তাঁকে আরেকটি চড় মারা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে সরিয়ে নেন। এ সময় আরেক ব্যক্তি হামলাকারীকে নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

স্থানীয়দের দাবি, হামলাকারীর নাম রজব আলী। তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিবা বেগম। তিনি বলেন, ভোটকেন্দ্রের সামনে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করছিলেন। এ সময় বিএনপি নেতা রজব আলী তাঁর প্রচারণায় বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে চড় মারা হয়। এরপর থেকে তিনি কানে শুনতে পাচ্ছেন না এবং কথা বলতে কষ্ট হচ্ছে। বিকেল ৪টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

হাবিবা বেগমের প্রধান নির্বাচনী প্রতিনিধি আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তবে তিনি ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে বলে দায় এড়িয়েছেন। আমরা রিটার্নিং কর্মকর্তাকেও বিষয়টি জানাব এবং ঘটনার বিচার চাই।

এ বিষয়ে ঘটনাস্থলে অভিযুক্ত বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি। তবে হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, রজব আলী তাঁদের দলের নেতা হলেও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, ভোটকেন্দ্রের সামনে ভোট চাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার কথা শুনেছি। তবে মারধরের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে চড়থাপ্পড়, ভিডিও ভাইরাল

প্রকাশঃ ০৭:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬