ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক ও শীতবস্ত্র বিতরণ

আসিফ মাহবুব । বগুড়া সদর প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 110

বগুড়া সদর উপজেলার দশটিকা হাজি ইয়াসিন আলী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক, শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা সিদ্দিক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক ও সভাপতি জনাব আব্দুস সালিক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক এম. আসিফ মাহবুব।

অনুষ্ঠানে কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দশটিকা হাজি ইয়াসিন আলী মাদ্রাসা সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে অবস্থিত। এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনা বেতনে শিক্ষা গ্রহণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে এবং প্রাথমিক বৃত্তি সহ মেধা তালিকায় স্থান অর্জন করেছে।

প্রতিষ্ঠানের সভাপতি ও এলাকার সহায়তায় এ ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রেরণা যোগাচ্ছে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০৪:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬