ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবদল কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়ে বিএনপি কর্মী পিটুনির শিকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 59

রাজশাহীর পবা উপজেলায় রাস্তার কাজকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক কর্মী পিটুনির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পিটুনিতে আহত বিএনপি কর্মীর নাম আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার পর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি সড়ক উন্নয়নকাজ চলছিল। ওই কাজের মূল ঠিকাদারের কাছ থেকে মাটি কাটার কাজ পেয়েছেন স্থানীয় যুবদল কর্মী আজাদ আলী। আজাদের অভিযোগ, কাজ শুরুর পরই আতাবুর রহমান তাঁর কাছে চাঁদা দাবি করেন।

এ বিষয়ে আজাদ আলী বলেন, আজই কাজ শুরু করেছি। এরপর আতাবুর এসে বলেন, কাজ করলে তাঁকে টাকা দিতে হবে, না হলে ভেকু গাড়ি ভেঙে দেবেন। আমি বলেছি, আমিও বিএনপি, সেও বিএনপি কিসের টাকা? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করে।

আজাদ আরও জানান, ঘটনার পর তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় গেলে আতাবুরের লোকজন থানার সামনেই তাঁদের মারধর করেন। সন্ধ্যা পর্যন্ত তাঁরা থানায় অবস্থান করেন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষকে আপস-মীমাংসার পরামর্শ দিয়েছে বলেও তিনি দাবি করেন। আজাদের অভিযোগ, আতাবুর রহমান এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং তাঁকে বিএনপির একটি পক্ষ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে আতাবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আজাদ যুবদলের কর্মী আর আতাবুর বিএনপির কর্মী। তাঁর কাছে চাঁদা চাইতে যাওয়ার কোনো যুক্তি নেই। ৫ আগস্টের পর সে এলাকায় নানা অপকর্ম করেছে , এমন অভিযোগ রয়েছে। যাঁরা তাঁকে আশ্রয় দেন, তাঁরাও দায় এড়াতে পারেন না।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, মারামারির একটি ঘটনা ঘটেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

রাজশাহীতে যুবদল কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়ে বিএনপি কর্মী পিটুনির শিকার

প্রকাশঃ ০৮:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬