খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাঘাটায় ১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা
- প্রকাশঃ ০২:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 56
গাইবান্ধার সাঘাটায় মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া অনুষ্ঠান শেষে প্রায় ১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ।
শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ডিগ্রি কলেজ মাঠ প্রায় ঘণ্টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে শৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয়।
স্থানীয়রা বলেন, বিগত এক যুগে এত মানুষ একসঙ্গে পিঠালি খাওয়ার আয়োজন এই প্রথম। পরিবেশ ও শৃঙ্খলা অত্যন্ত সন্তোষজনক ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ মো. ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
উপস্থিতরা জানান, দীর্ঘদিন ধরে সাঘাটার ঐতিহ্য পিঠালি খাবার স্থানীয়দের মধ্যে এক বিশেষ উৎসবের মতো উদযাপন হয়ে আসছে। এবারের আয়োজন শৃঙ্খল ও তৃপ্তিকর হওয়ায় এলাকার মানুষ এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।






























