ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজিতের মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের শ্রদ্ধা, হত্যার বিচার দাবি

ইমতিয়াজ উদ্দিন | জবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 116

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়ে অবস্থিত বিশ্বজিৎ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা | ছবি: প্রজন্ম কথা

ছাত্রলীগের হামলায় নিহত দরজি বিশ্বজিৎ দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও হত্যার বিচার দাবিতে কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়ে অবস্থিত বিশ্বজিৎ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসুর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, ২০১২ সালের এই দিনে ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ দাস নিহত হন। ভিন্ন মতাদর্শের সন্দেহে নির্মমভাবে একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও আইনের ফাঁক গলে অনেক হত্যাকারীর বিচার হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় একজন সাধারণ মানুষকে রাজনৈতিক পরিচয়ের সন্দেহে হত্যা করা হয়েছিল। এটি শুধু একটি হত্যা নয়, মানবাধিকারের চরম লঙ্ঘন। এই ঘটনার যথাযথ বিচার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, সুমন সর্দারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় নিহত হন দরজি বিশ্বজিৎ দাস। দিনটিকে ঘিরে প্রতি বছর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন ও বিচার দাবিতে কর্মসূচি পালন করে থাকে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিশ্বজিতের মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের শ্রদ্ধা, হত্যার বিচার দাবি

প্রকাশঃ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫