ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘থ্রি ইডিয়টস ২’-এ বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন, নতুন আপডেট দিলেন রাজকুমার হিরানি

বিনোদন ডেস্ক
  • প্রকাশঃ ০৩:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 5

জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনায় নতুন তথ্য দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, দ্বিতীয় কিস্তিতে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের ১৫ থেকে ২০ বছর পরের গল্প দেখানো হবে, যেখানে তাদের জীবন নতুন মোড় নেবে।

‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, তিনি ও সহকারী লেখক অভিজাত জোশি বর্তমানে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। তাঁর ভাষায়, এবার গল্প কলেজ জীবনের বাইরে গিয়ে তিন বন্ধুর পরবর্তী জীবনকে কেন্দ্র করে এগোবে।

হিরানি জানান, র‍্যাঞ্চো, ফারহান ও রাজু এখন বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তারা মধ্য বয়সের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাদের জীবন কোন দিকে যাবে, সেটিই ছবির মূল গল্প হিসেবে উঠে আসবে।

পরিচালক আরও বলেন, নতুন গল্পে হাস্যরসের পাশাপাশি আগের মতোই একটি শক্তিশালী বার্তা থাকবে। তবে এবার সেই বার্তার পরিধি আরও বিস্তৃত হবে। তাঁর মতে, ছবিটি আগের মতোই দর্শকের ভাবনার জায়গায় নাড়া দেবে।

এদিকে এর আগে আমির খানও নিশ্চিত করেছিলেন যে ‘থ্রি ইডিয়টস ২’-এর গল্প তৈরি হচ্ছে এবং সেটি প্রথম ছবির তুলনায় আলাদা ও নতুন ধাঁচের হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর একটি। ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন, শরমন যোশি, কারিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিং এবং ওমি বৈদ্য। নতুন কিস্তিতে আবারও দেখা যেতে পারে আমির খান, আর মাধবন ও শরমন যোশিকে। শোনা যাচ্ছে, এই প্রকল্পে যুক্ত হতে পারেন ভিকি কৌশলও।

শেয়ার করুন

‘থ্রি ইডিয়টস ২’-এ বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন, নতুন আপডেট দিলেন রাজকুমার হিরানি

প্রকাশঃ ০৩:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬