ঢাকা ১২:০৫ , Tue, ০৩ Nov ২০২৬

ইংরেজি দক্ষতা যাচাই থেকে ভিসার মেয়াদ, নিউজিল্যান্ডে শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২
  • / 2
নিউজিল্যান্ডে ২৭ অক্টোবর থেকে শিক্ষার্থী ভিসার চারটি নিয়ম পরিবর্তন হয়েছে। গবেষণাভিত্তিক মাস্টার্সের শিক্ষার্থীদের কাজের সময়সীমা নির্ধারণের পাশাপাশি কোর্স শেষে কিছু শিক্ষার্থীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

ওয়েলিংটন, ৩১ অক্টোবর, (প্রজন্ম কথা) – আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসাব্যবস্থায় চারটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। ২৭ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাজের সময়সীমা নির্ধারণ, ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগে ভিসার আবেদন স্থগিত এবং কোর্স শেষে কিছু শিক্ষার্থীর অবস্থানের সময় বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পরিবর্তনগুলোর তিনটি ভিসাব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য, আর একটি কোর্স শেষ করা শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার বাড়তি সময় দিতে।

মাস্টার্স বাই রিসার্চে সপ্তাহে ২৫ ঘণ্টা কাজের সুযোগ

নতুন নিয়মে গবেষণাভিত্তিক মাস্টার্সের শিক্ষার্থীদের সীমাহীন কাজের সুযোগ বাতিল করা হয়েছে। এখন থেকে তাঁদের পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজের অনুমতি থাকবে। নির্ধারিত ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগও থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা ছাড়াই কাজ করতে পারতেন।

তবে পরিবর্তনটি ২৭ অক্টোবর বা তার পরে জমা দেওয়া নতুন শিক্ষার্থী ভিসার আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে আবেদন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন নিয়ম স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। কাজের অনুমতির ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর ভিসায় উল্লেখ করা শর্ত অনুসরণ করতে হবে।

ইংরেজি দক্ষতা হবে ভিসা যাচাইয়ের বিবেচ্য বিষয়

দ্বিতীয় পরিবর্তনে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে ভিসার শর্ত পালনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যুক্ত করা হয়েছে। কোনো শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্য পূরণ এবং ভিসার নিয়ম মেনে চলতে পারবেন কি না, তা মূল্যায়নের সময় তাঁর ইংরেজি বোঝা ও ব্যবহারের সক্ষমতা বিবেচনা করবেন অভিবাসন কর্মকর্তারা।

তবে নতুন ঘোষণায় সবার জন্য আলাদা কোনো ইংরেজি পরীক্ষার বাধ্যবাধকতা কিংবা নির্দিষ্ট ন্যূনতম নম্বর নির্ধারণ করা হয়নি। অর্থাৎ, ইংরেজি দক্ষতা এখন মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটিকে নতুন কোনো পরীক্ষার শর্ত হিসেবে দেখার সুযোগ নেই।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মে আবেদন স্থগিতের ক্ষমতা বাড়ল

তৃতীয় পরিবর্তনে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম না মানার অভিযোগ তদন্তাধীন থাকলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রক্রিয়াকরণ আনুষ্ঠানিকভাবে স্থগিত করার ক্ষমতা পেয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যেসব পরিস্থিতিতে আবেদন স্থগিত করা যেত, নতুন নিয়মে তার পরিধি বাড়ানো হয়েছে।

এর ফলে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসার আবেদন নিষ্পত্তি আটকে থাকতে পারে। তাই আবেদন করার আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির অনুমোদন, নিয়ম মেনে চলার অবস্থা এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কোর্স শেষে কিছু শিক্ষার্থী পাবেন অতিরিক্ত এক মাস

চতুর্থ পরিবর্তনে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ এক মাসের পরিবর্তে দুই মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে কোর্সের ধরন ও মেয়াদ অনুযায়ী কোনো কোনো শিক্ষার্থীর ভিসা কোর্স শেষ হওয়ার এক মাস পর শেষ হতো। নতুন নিয়মে প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত এক মাস সময় পাওয়া যাবে। এতে শিক্ষার্থীরা পরবর্তী ভিসার আবেদন, কাজের সুযোগ খোঁজা কিংবা দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় পাবেন।

তবে সব শিক্ষার্থীর ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য নয়। যেসব শিক্ষার্থীর ভিসার মেয়াদ কোর্স শেষ হওয়ার তারিখের ভিত্তিতে নির্ধারিত হয়, তাঁদের ক্ষেত্রে এক মাসের সময় বাড়িয়ে দুই মাস করা হয়েছে। অন্যদিকে, যেসব ভিসার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা, সেই নিয়ম অপরিবর্তিত রয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের নির্দেশনা অনুযায়ী, চারটি পরিবর্তনই ২৭ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তাই নতুন ভিসার আবেদনকারী ও বর্তমানে শিক্ষার্থী ভিসায় থাকা ব্যক্তিদের নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে নেওয়া প্রয়োজন। বিশেষ করে গবেষণাভিত্তিক মাস্টার্সের শিক্ষার্থীদের কাজের সময় পরিকল্পনার ক্ষেত্রে নতুন সীমা বিবেচনায় রাখতে হবে।

❤️
👏
🙂
😞

ইংরেজি দক্ষতা যাচাই থেকে ভিসার মেয়াদ, নিউজিল্যান্ডে শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

প্রকাশঃ ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২