ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান সাবাব ও জেফার রহমান

বিনোদন ডেস্ক
  • প্রকাশঃ ১০:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 61

দীর্ঘদিনের ওপেন সিক্রেট প্রেমের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই তারকা জুটি।

গত কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনে রাফসান ও জেফারের প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন। এবার সেই সম্পর্কই আনুষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে।

দুজনের পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, বিয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বেশ গোপনীয়তার সঙ্গে। গত এক সপ্তাহ ধরে চলে আয়োজনের পরিকল্পনা। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা ও বাচনভঙ্গির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও স্টাইলের জন্য পরিচিত। তাদের এই নতুন পথচলা নিয়ে ইতোমধ্যে ভক্তদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিল্পীকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান সাবাব ও জেফার রহমান

প্রকাশঃ ১০:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬