ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র শবে বরাত কবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 20

১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস ৩০ দিনে পূর্ণ হওয়ায় বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

গত ১৯ জানুয়ারি বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, উপ-ওয়াক্‌ফ প্রশাসক মো. আকবর হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি প্রমুখ।

ইসলামি শরিয়ত অনুযায়ী শাবান মাসের ১৫তম রাত (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত হিসেবে পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবছর এই ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)।

শবে বরাত ইসলাম ধর্মের চারটি গুরুত্বপূর্ণ রাতের অন্যতম। এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন বলে বিশ্বাস করা হয়। এটি রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।

‘শবে বরাত’ শব্দটি ফারসি ও আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা নাজাত। অর্থাৎ শবে বরাত হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের রাত।

বিশুদ্ধ হাদিসের মাধ্যমে এ রাতে ইবাদতের গুরুত্ব প্রমাণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর যুগ থেকে সাহাবা, তাবেঈন ও তাবে-তাবেঈনদের আমল হিসেবে এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে ইবাদত করার প্রচলন রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

পবিত্র শবে বরাত কবে

প্রকাশঃ ০৩:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬