ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজ ইস্যুর প্রেক্ষিতে ভারতের মাঠে বিশ্বকাপ খেলাই ঝুঁকিপূর্ণ: আমিনুল হক

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশঃ ০৫:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 62

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের কিছুটা বৈরিতার প্রভাব খেলাধুলার ক্ষেত্রেও পড়ছে। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ এবং বিসিসিআইয়ের নির্দেশনার প্রভাব দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক মনে করছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারত সফর ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারের কাছে অবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে আমিনুল হক বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজ ইস্যুর পর ক্রিকেটাররা ভারতে খেললে শঙ্কার জায়গা থাকবে। সেটা কীভাবে কাটিয়ে উঠবে, তা আমাদের ক্রিকেট বোর্ড ও সরকারের ওপর ছেড়ে দিলাম। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আলোচনা করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, আইপিএলে না খেললে হয়তো মোস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু দেশের পক্ষ থেকে তার সম্মান কমবে না। এটি ধর্মীয় কারণে ঘটে, তাই বিসিবির উচিত বিষয়টি তদন্ত করা।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআরকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোস্তাফিজের স্থলে বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মোস্তাফিজ ইস্যুর প্রেক্ষিতে ভারতের মাঠে বিশ্বকাপ খেলাই ঝুঁকিপূর্ণ: আমিনুল হক

প্রকাশঃ ০৫:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬