ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 61

বাংলাদেশের জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিতব্য আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি। বরং এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান দেশের সব টেলিভিশন চ্যানেল ও প্ল্যাটফর্মে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি মৌসুমের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিল।

এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআইয়ের সেই নির্দেশ অনুসরণ করে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

সরকারি সিদ্ধান্তের ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, কূটনৈতিক ও জনমতের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

প্রকাশঃ ০১:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬