ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলবে পাকিস্তান? চূড়ান্ত সিদ্ধান্তের দিন জানালেন নাকভি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 17

পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার জানানো হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান নাকভি। তিনি লেখেন,
‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি–সংক্রান্ত বিষয়গুলো অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সব বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধান করি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।’

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ বিষয়ে অল্প সময়ের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন পিসিবি চেয়ারম্যান।

এর আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দিলে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের বিষয়টি সরকারিভাবে বিবেচনা করবে। এর মধ্যেই আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন নাকভি।

পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৈঠকে নাকভি আইসিসির ‘দ্বৈত নীতি’র অভিযোগ তোলেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের জন্য বিকল্প ভেন্যু নির্ধারণ করা হয়েছিল। অথচ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে যেতে না চাইলে তাদের সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র আরও জানায়, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে আর্থিক ক্ষতির বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন পিসিবি চেয়ারম্যান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না হলে তা ভারতের জন্যও বড় আর্থিক ক্ষতির কারণ হবে।

এর আগে পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমে বলা হয়, পুরো টুর্নামেন্ট বর্জনের পরিবর্তে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পাকিস্তান দল।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

বিশ্বকাপ খেলবে পাকিস্তান? চূড়ান্ত সিদ্ধান্তের দিন জানালেন নাকভি

প্রকাশঃ ১১:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬