ঢাকা ০১:৪০ , Sun, ২৬ Jul ২০২৬
বিশ্বসমাচার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ২৬ জুলাই ২০২৬, ০০:৪৭
  • / 3
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। চিকিৎসা সংক্রান্ত বি-২ (B-2) ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের চিকিৎসার প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাতায়াত ও অবস্থানের খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

শনিবার (২৫ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় মার্কিন দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি ভিসা আবেদন আলাদাভাবে পর্যালোচনা করেন। এর মাধ্যমে যাচাই করা হয়, আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে যেন দেশটির করদাতাদের ওপর কোনো আর্থিক চাপ তৈরি না হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ ভিসার আবেদন করলে আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সে বিষয়টিও পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্র জমা দেওয়া প্রয়োজন হবে। ওই নথিতে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক খরচের বিস্তারিত তথ্য উল্লেখ থাকতে হবে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, বিমান ভাড়া, যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য ও নথি সঠিকভাবে উপস্থাপন করার মাধ্যমে আবেদনকারীরা তাদের চিকিৎসা পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের কাছে পরিষ্কার ধারণা দিতে পারবেন।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

প্রকাশঃ ২৬ জুলাই ২০২৬, ০০:৪৭