ঢাকা ০৭:৩৩ , Sat, ০৩ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র
মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০
  • / 8
যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ অক্টোবর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, তথ্য গোপন, বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা জাল নথি ব্যবহার করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। গুরুতর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা বা দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতাও তৈরি হতে পারে।

দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের আগের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকতে পারেন। তাই ভিসা সাক্ষাৎকারে করা প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুবিধা পাওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন বা প্রতারণা করা হলে অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৬)(সি)(আই) ধারায় আবেদনকারী স্থায়ীভাবে ভিসার জন্য অযোগ্য হতে পারেন। এই অযোগ্যতা পরবর্তী ভিসা আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে আইনের আওতায় ছাড়ের সুযোগ থাকতে পারে।

ভিসার আবেদনপত্রেও একই ধরনের সতর্কতা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিএস-১৬০ ফরমের নির্দেশনায় বলা হয়েছে, আবেদনপত্রে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে ভিসা স্থায়ীভাবে প্রত্যাখ্যান বা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্যতা তৈরি হতে পারে। আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারী নিজের দেওয়া তথ্য সত্য ও সম্পূর্ণ বলে প্রত্যয়ন করেন। সাক্ষাৎকারের ক্ষেত্রেও একইভাবে সত্য তথ্য দেওয়ার অঙ্গীকার করতে হয়।

তবে ভিসা প্রত্যাখ্যানের সব কারণ স্থায়ী অযোগ্যতা তৈরি করে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেমন ২১৪(বি) ধারায় ভিসা প্রত্যাখ্যান হলে তা সাধারণত ওই নির্দিষ্ট আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে আবেদনকারী নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে ভুল উপস্থাপন বা প্রতারণার মতো কিছু অযোগ্যতা স্থায়ী হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য, আবেদনকারীর পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ভিসা শ্রেণির যোগ্যতা বিবেচনা করা হয়। প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করা হয়।

দূতাবাসের সতর্কবার্তায় তাই আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর সত্যভাবে দেওয়ার পাশাপাশি কোনো তথ্য গোপন না করা, বিভ্রান্তিকর তথ্য না দেওয়া এবং জাল নথি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

❤️
👏
🙂
😞

মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশঃ ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০