ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আল আমিন দুর্বৃত্বদের হাতে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 37

যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক আল আমিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন তারাবির নামাজ আদায় করে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে গাতিপাড়া গ্রাম এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তাকে কুপিয়ে ও গুরুতর জখম করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনি ততক্ষণে প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শার্শা থানা সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আল আমিন দুর্বৃত্বদের হাতে নিহত

প্রকাশঃ ০২:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬