ঢাকা ০৮:২০ , Mon, ০৩ Aug ২০২৬
বিশ্বসমাচার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ট্যাক্স-ফ্রি উইকএন্ড, ব্যাক-টু-স্কুল কেনাকাটায় মিলবে বড় ছাড়

এ্যানী রহমান
  • প্রকাশঃ ০৩ অগাস্ট ২০২৬, ১৯:৫১
  • / 3
ব্যাক-টু-স্কুল মৌসুম উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হচ্ছে ট্যাক্স-ফ্রি উইকএন্ড ফাইল ছবি

ওয়াশিংটন, ৩ আগস্ট (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে সেলস ট্যাক্স হলিডে (Sales Tax Holiday) বা ট্যাক্স-ফ্রি উইকএন্ড। এ সময় স্কুলের পোশাক, জুতা, ব্যাগ, শিক্ষা উপকরণ এবং নির্দিষ্ট মূল্যের কম্পিউটার ও ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেক অঙ্গরাজ্যে সেলস ট্যাক্স দিতে হবে না।

কনজ্যুমার রিপোর্টস এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, টেক্সাস, ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা, মিসৌরি, আলাবামা, টেনেসি, নিউ মেক্সিকো, ওহাইও ও ওকলাহোমায় ২০২৬ সালের ট্যাক্স-ফ্রি উইকএন্ড ৭ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

এদিকে আইওয়া ও লুইজিয়ানায় ট্যাক্স-ফ্রি সুবিধা মিলবে ৭ ও ৮ আগস্ট। অন্যদিকে কানেকটিকাটে ট্যাক্স-ফ্রি সপ্তাহ চলবে ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত। প্রতিবছরের মতো এ বছরও তৃতীয় রোববার থেকে এই বিশেষ সুবিধা শুরু হবে।

টেক্সাস কম্পট্রোলার দপ্তর ইতোমধ্যে ৭-৯ আগস্টের ট্যাক্স-ফ্রি হলিডের বিষয়টি নিশ্চিত করেছে। একইভাবে সাউথ ক্যারোলাইনা কর্তৃপক্ষও জানিয়েছে, প্রতিবছরের মতো আগস্টের প্রথম শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

এই সময় সাধারণভাবে প্রতি পিস ১০০ ডলার পর্যন্ত মূল্যের পোশাক ও জুতা, বিভিন্ন স্কুল সরঞ্জাম যেমন খাতা, কলম, পেন্সিল, ক্রেয়ন ও ব্যাকপ্যাক এবং অনেক অঙ্গরাজ্যে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত মূল্যের কম্পিউটার ও ল্যাপটপ করমুক্তভাবে কেনা যাবে। তবে কোন পণ্যে কত ডলার পর্যন্ত ছাড় প্রযোজ্য হবে, তা অঙ্গরাজ্যভেদে ভিন্ন হতে পারে।

এদিকে ফ্লোরিডায় ব্যাক-টু-স্কুল ট্যাক্স-ফ্রি সুবিধা ২০ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। অ্যাপল জানিয়েছে, যেসব অঙ্গরাজ্যে ট্যাক্স-ফ্রি সুবিধা প্রযোজ্য, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপল স্টোর এবং Apple.com থেকেও যোগ্য পণ্য করমুক্তভাবে কেনা যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও ট্যাক্স-ফ্রি সুবিধা প্রযোজ্য হয়। তাই কেনাকাটার রসিদ সংরক্ষণ করা উচিত। ভুলবশত সেলস ট্যাক্স কেটে নেওয়া হলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী ফেরতের আবেদন করা যেতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ট্যাক্স-ফ্রি হলিডের নিয়ম, যোগ্য পণ্যের তালিকা এবং মূল্যসীমা প্রতিটি অঙ্গরাজ্যে আলাদা। তাই কেনাকাটার আগে নিজ নিজ অঙ্গরাজ্যের রাজস্ব বিভাগের সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ট্যাক্স-ফ্রি উইকএন্ড, ব্যাক-টু-স্কুল কেনাকাটায় মিলবে বড় ছাড়

প্রকাশঃ ০৩ অগাস্ট ২০২৬, ১৯:৫১