ঢাকা ১০:৪০ , Fri, ১৮ Sep ২০২৬

কবে চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট, সম্ভাব্য সময় জানালেন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১
  • / 11
সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠক ছবি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তবে ফ্লাইট চালুর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নে ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে বিমানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল, উড়োজাহাজ সংগ্রহ, বিনিয়োগ ও পর্যটন খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের প্রয়োজন বিবেচনায় নিয়ে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসনের আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়ন কর্মসূচিতে ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

বিমানমন্ত্রী আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের অংশ হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে ইতোমধ্যে চুক্তি হয়েছে। তিনি উড়োজাহাজগুলোর সরবরাহ প্রক্রিয়া দ্রুত করার ওপরও গুরুত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে একটি এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক বিমান চলাচল ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হয়েছে এবং বগুড়ায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন এবং দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্র আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের বিষয়টিও আলোচনায় আসে।

❤️
👏
🙂
😞

কবে চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট, সম্ভাব্য সময় জানালেন বিমানমন্ত্রী

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১