মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
- প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১
- / 22
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরিতে আগ্রহ থাকা প্রয়োজন।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন পেশাগত বিনিময় কর্মসূচি সমন্বয় করবেন। এসব কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে দূতাবাসের সম্পৃক্ততা জোরদারে কাজ করতে হবে।
পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চাকরিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্রের দূতাবাস ঢাকার চাকরির ওয়েবসাইট
আবেদনের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ব, বেতন-ভাতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬।





























