ঢাকা ০১:২১ , Wed, ১১ Nov ২০২৬

অস্ট্রেলিয়ায় মিনিস্টার’স স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারপারসন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান

ফরিদ আহাম্মদ সিডনি
  • প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪
  • / 16
নিউ সাউথ ওয়েলসের মিনিস্টার’স স্টুডেন্ট ভয়েস কাউন্সিলের ২০২৬ সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান। ছবি: প্রজন্ম কথা

সিডনি, ১১ নভেম্বর (প্রজন্ম কথা) – অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শিক্ষার্থীদের মতামত তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মিনিস্টার’স স্টুডেন্ট ভয়েস কাউন্সিলের (ডোভস) ২০২৬ সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান। এলিজাবেথ ম্যাকার্থার হাই স্কুলের দশম শ্রেণির এই শিক্ষার্থী নতুন দায়িত্বে রাজ্যের শিক্ষার্থীদের মতামত ও প্রস্তাবনা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন।

মাহিকা ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান ও তাঁর স্বামী আশিক রহমানের একমাত্র কন্যা। তাঁর এই অর্জন অস্ট্রেলিয়ার বাংলাদেশি-অস্ট্রেলীয় কমিউনিটিতে গর্বের উপলক্ষ হিসেবে দেখা হচ্ছে।

২০২৬ সালের ডোভস কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে মাহিকার দায়িত্ব হবে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা সরাসরি নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার এবং শিক্ষা ও প্রারম্ভিক শিক্ষা মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। সম্প্রতি তিনি ডোভস সম্মেলনে অংশ নেন। এ সময় নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগের সচিব মুরাত ডিজদার, উপসচিব ডেব সামারহেইস এবং নির্বাহী পরিচালক ক্যাথি পাওসানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।

নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগের উদ্যোগে ২০২১ সালে ডোভস কাউন্সিল গঠিত হয়। সরকারি স্কুলের শিক্ষার্থী, শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রীর মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এ কাউন্সিলের অন্যতম উদ্দেশ্য।

কাউন্সিলে মোট ২৭ জন শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন। তাঁরা রাজ্যের নয়টি শিক্ষা অধিদপ্তর থেকে নির্বাচিত হন। প্রতি শিক্ষাবর্ষের প্রতিটি পর্বে অন্তত দুবার বৈঠকে অংশ নেন তাঁরা। এসব বৈঠকে শিক্ষা নীতি, স্কুল পরিচালনা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরার সুযোগ পান।

মাহিকা বলেন, “কাউন্সিলটি শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। এখানে শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরে এবং তা নীতি প্রণয়নকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়। এটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এক অনন্য সুযোগ।”

২০২৬ সালের কাউন্সিলে মাহিকার পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে রয়েছেন খ্লো ভেল, জাজ ফুসি, আয়লা জুনোর, যশুয়া উইভার ও ক্যামেরন ডোনাল্ডসসহ আরও কয়েকজন। তাঁরা নিয়মিত বৈঠকে অংশ নিয়ে শিক্ষা খাতের অভ্যন্তরীণ ও বৃহত্তর বিভিন্ন বিষয়ে মতামত দেন। পাশাপাশি নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণেও অংশ নেন।

শিক্ষার্থীদের মতামত নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার এই দায়িত্বের মধ্য দিয়ে মাহিকা রহমান অস্ট্রেলিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের নেতৃত্বে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছেন।

❤️
👏
🙂
😞

অস্ট্রেলিয়ায় মিনিস্টার’স স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারপারসন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান

প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪