ঢাকা ০৯:৫৩ , Wed, ১১ Nov ২০২৬
বিশ্বসমাচার
কানাডা

কানাডার গ্রামীণ এলাকায় কাজের সুযোগ, স্থায়ী বসবাসের পথ খুলছে দক্ষ বিদেশিদের

মাহিম আহমেদ কানাডা
  • প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৭
  • / 13
কানাডার গ্রামীণ ও ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মী আকৃষ্ট করতে স্থায়ী অভিবাসন কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ছবি: প্রজন্ম কথা

অটোয়া, ১২ নভেম্বর (প্রজন্ম কথা) – কানাডায় গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকৃষ্ট করতে চালু থাকা অভিবাসন কর্মসূচিকে স্থায়ী রূপ দিয়েছে দেশটির সরকার। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন ‘গ্রামীণ কমিউনিটি অভিবাসন কর্মসূচি’ কার্যকর হবে। এর মাধ্যমে কানাডার ছোট শহর ও গ্রামীণ জনপদে কাজ করতে আগ্রহী যোগ্য দক্ষ কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পথ চালু থাকবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ ডায়াব ৯ নভেম্বর নোভা স্কশিয়ার পিকটো কাউন্টিতে এ ঘোষণা দেন। এর আগে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শ্রমিকসংকট মোকাবিলায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে পরীক্ষামূলক উদ্যোগটি স্থায়ী অভিবাসন কর্মসূচিতে রূপান্তরিত হচ্ছে।

কানাডা সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন কর্মসূচির আওতায় স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে স্থানীয়ভাবে উপযুক্ত কর্মী পাওয়া কঠিন, সেসব ক্ষেত্রে নির্ধারিত নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পাবেন। তবে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ এবং অংশগ্রহণকারী কমিউনিটির সুপারিশ পেতে হবে।

প্রাথমিকভাবে আগের পরীক্ষামূলক কর্মসূচিতে অংশ নেওয়া ১৪টি কমিউনিটি নতুন স্থায়ী কর্মসূচিতেও যুক্ত থাকবে। ভবিষ্যতে আরও কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

অংশগ্রহণকারী ১৪টি কমিউনিটির মধ্যে রয়েছে নোভা স্কশিয়ার পিকটো কাউন্টি, অন্টারিওর নর্থ বে, সাডবেরি, টিমিনস, সল্ট স্টি মেরি ও থান্ডার বে, ম্যানিটোবার স্টেইনবাখ, আলটোনা-রাইনল্যান্ড ও ব্র্যান্ডন, সাসকাচুয়ানের মুজ জ, আলবার্টার ক্লেয়ারশোম এবং ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড অঞ্চল।

কানাডার ২০২৭ থেকে ২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় স্থায়ী গ্রামীণ কমিউনিটি কর্মসূচির আওতায় ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচিটির আওতায় আবেদন করতে হলে নির্ধারিত এলাকার অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশ, প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

কানাডা সরকারের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত আগের গ্রামীণ ও উত্তরাঞ্চলীয় অভিবাসন উদ্যোগের মাধ্যমে ১২ হাজার ৫০০ জনের বেশি প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্য গ্রামীণ এবং ছোট শহরগুলোতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। নতুন কর্মসূচির মাধ্যমে স্থানীয় শ্রমিকসংকট মোকাবিলা এবং এসব অঞ্চলে দীর্ঘমেয়াদি জনবসতি গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রাখতে চায় সরকার।

তথ্যসূত্র: কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয়ের ৯ নভেম্বর ২০২৬-এর সরকারি ঘোষণা।

❤️
👏
🙂
😞

কানাডার গ্রামীণ এলাকায় কাজের সুযোগ, স্থায়ী বসবাসের পথ খুলছে দক্ষ বিদেশিদের

প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৭