ঢাকা ১২:২৩ , Mon, ১৬ Nov ২০২৬
বিজ্ঞাপন

ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪
  • / 62
ফ্রেন্ডশিপ সেন্টারের ভবনটি ওপর দিক থেকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধবিহারের ছবি ফুটে ওঠে অনেকটা। ফাইল ছবি

গাইবান্ধা, ১৫ নভেম্বর, (প্রজন্ম কথা) – স্থানীয় উপকরণ, সবুজ ছাদ, খোলা উঠান ও জলাধারনির্ভর পরিবেশবান্ধব নকশার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার পেয়েছে বাংলাদেশের গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টার। স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান আর্বানার নকশা করা এই স্থাপত্যকর্মকে প্রথমবারের মতো দেওয়া হয়েছে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’। পুরস্কারের মোট অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর প্রথমবারের মতো এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রেন্ডশিপ সেন্টারকে নির্বাচিত করেছে বিচারক প্যানেল। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মোমায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারের অর্থের অর্ধেক, অর্থাৎ এক লাখ ডলার পাবেন স্থপতি কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান আর্বানা। বাকি এক লাখ ডলার ব্যয় করা হবে আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলে বন পুনরুদ্ধার ও বনায়ন কার্যক্রমে। ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোক্তা বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সম্মানে অলাভজনক প্রতিষ্ঠান ফুন্দাসিওন গ্রান চাকো এই কার্যক্রম পরিচালনা করবে।

মোমার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে বিশ্বের যেকোনো স্থানে নির্মিত যেসব স্থাপত্য প্রকল্প প্রকৃতি ও স্থাপত্যের সম্পর্ক পুনঃস্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, সেগুলো এই পুরস্কারের বিবেচনায় নেওয়া হয়। একক স্থাপত্য প্রকল্পের জন্য অর্থমূল্যের দিক থেকে এটিকে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী
স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী।ছবি: ফাইল ছবি

প্রথমবারের এই পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৪০টি স্থাপত্য প্রকল্প বিবেচনা করা হয়। মনোনয়ন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিভিন্ন দেশের ৩০ জন বিশেষজ্ঞ। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রায় এক বছর ধরে কাশেফ চৌধুরীর বিভিন্ন স্থাপত্যকর্ম পর্যালোচনা করেন আয়োজকেরা।

গত অক্টোবরে একজন বিচারক ঢাকা, কেরানীগঞ্জ, গাইবান্ধা, সিলেট ও বরিশালে তাঁর নকশা করা বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থাপত্যগুলোর নকশা ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হয়। তবে পুরস্কারের জন্য এই মূল্যায়ন প্রক্রিয়া চলার বিষয়টি জানতেন না কাশেফ চৌধুরী।

মোমার আম্বাস ইনস্টিটিউটের পরিচালক ইভানজেলোস কোটসিওরিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রেন্ডশিপ সেন্টারের নকশার প্রশংসা করেন। তিনি বলেন, আঞ্চলিক নির্মাণরীতি, পানি, উদ্ভিদ এবং স্থানীয়ভাবে পরিচিত নির্মাণসামগ্রী ইটের সমন্বয়ে তৈরি এই স্থাপত্য দেখিয়েছে, সীমিত উপকরণ ব্যবহার করেও সমৃদ্ধ স্থাপত্য অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এটি।

গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টার। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এর নকশা ও নির্মাণকাজ সম্পন্ন হয়। ব্রহ্মপুত্র-যমুনা নদীর বদ্বীপ অঞ্চলে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের কার্যক্রম পরিচালনা এবং প্রশিক্ষণ আয়োজনের জন্য স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জমির ওপর গড়ে ওঠা কমপ্লেক্সটির ভবন আয়তনে প্রায় ৩১ হাজার বর্গফুট। এর স্থাপত্য নকশায় প্রাচীন মহাস্থানগড়ের নির্মাণশৈলী থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। স্থানীয় কারিগরদের হাতে তৈরি ইট দিয়ে নির্মিত এই কমপ্লেক্সে রয়েছে খোলা উঠান, খিলান, বাগান ও জলাধার।

ভবনের চারদিকে অনেক জলাধার আছে। বেশি পানি জমলে স্বয়ংক্রিয় সেচের মাধ্যমে পুকুরে গিয়ে পড়ে
ছবি: ফাইল ছবি

স্থাপনাটি দুটি চতুর্ভুজ আকৃতির অংশে বিভক্ত। একটি অংশে রয়েছে কার্যালয়, শ্রেণিকক্ষ, পাঠাগার ও ধ্যানের জায়গা। অন্য অংশে রয়েছে আবাসন ও খাবারের ব্যবস্থা। ভবনের ছাদে ঘাস লাগানো হয়েছে, যা দূর থেকে আশপাশের সবুজ মাঠের সঙ্গে স্থাপনাটিকে মিশিয়ে দেয়।

নকশার অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ ব্যয় ও জ্বালানি ব্যবহার কমানো। বন্যাপ্রবণ এবং দুর্বল মাটির এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে ব্যয়বহুল উঁচু ভিত্তি তৈরির পরিবর্তে চারপাশের মাটি সংকুচিত করে বাঁধের মতো কাঠামো তৈরি করা হয়েছে। সেই কাঠামোর ভেতরের নিচু জমিতে নির্মিত হয়েছে ভবনটি।

বৃষ্টির পানি সংরক্ষণ ও অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে কমপ্লেক্সে। ভবনের চারপাশের জলাধারগুলোতে পানি জমা হয়। পানি বেড়ে গেলে স্বয়ংক্রিয় সেচব্যবস্থার মাধ্যমে তা পুকুরে চলে যায়। সবুজ ছাদ, জলাধার ও খোলা উঠান ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকায় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে ফ্রেন্ডশিপ সেন্টার। ২০১২ সালে স্থাপত্যবিষয়ক সাময়িকী ‘দ্য আর্কিটেকচারাল রিভিউ’-এর উদীয়মান স্থাপত্য পুরস্কার অর্জন করে প্রকল্পটি। এরপর ২০১৬ সালে পায় বিশ্বের অন্যতম সম্মানজনক ‘আগা খান স্থাপত্য পুরস্কার’।

নতুন এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে স্থপতি কাশেফ চৌধুরী শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ পুরস্কার খুব সম্মানের। আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কোনো প্রকল্প যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তখন আনন্দটা আরও বেশি হয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নামটি উঠে এসেছে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই আমাদের বড় পাওয়া।’

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা

প্রকাশঃ ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪